ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]
শিল্পী সমিতির নির্বাচন

শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা চলছে, অপেক্ষা ফলাফলের

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:২৪, ১৯ এপ্রিল ২০২৪
শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনা চলছে, অপেক্ষা ফলাফলের
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা আর অপেক্ষা ফলাফলের।

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিন ৫৭৯ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটার উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন।

শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, গণনা শেষে আজই ফলাফল প্রকাশ করা হবে। সে অনুযায়ী রাত নয়টায় শুরু হয় ভোট গণনা। এখন পর্যন্ত ভোট গণনা চলছে।

Advertisement

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।

এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!