এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন জয়। সম্প্রতি জয়ের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ। আর সেখানেই জয়ের বিব্রতকর প্রশ্নে তাকে ধুয়ে দেন জায়েদ খান। এক পর্যায়ে নিজেদের বেহায়া বলে মন্তব্য করেন জায়েদ।
জায়েদকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’
.png)
এমন কথার উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। এই বেহায়াডারে পিডাইতে পারেন না। আমি বলছি, পিডাইতে পারব না। চ্যানেলের ভেতরে থাকে, মারার সুযোগ নাই।’
জায়েদের এমন উত্তরে খানিকটা বিব্রত হন জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’ জবাবে জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়।
জায়েদ খান আরো বলেন, ‘আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দু’জনই বেহায়া।’
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জয় ও জায়েদের এই অনুষ্ঠানের কিছু অংশ। যার কারণে নতুন করে ট্রলের মুখে পড়েছেন তারা।