ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিব-বুবলীর জুটি ভাঙনে যা বললেন অপু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৪, ১৮ আগস্ট ২০১৮
শাকিব-বুবলীর জুটি ভাঙনে যা বললেন অপু

শাকিব-বুবলীর জুটি ভাঙছে, এমনই খবর রটেছে গণমাধ্যমে। তবে এ নিয়ে অপুর চাওয়া কী? তিনিই জানালেন, এই বিষয়ে কোন মাথা ব্যথা নেই তার। 

এদিকে কিছুদিন আগেও শাকিবকে নিজের জীবনে অনেক প্রয়োজন মনে করতেন অপু। কিন্তু আজ তার দরকার ফুরিয়ে গেছে! কিন্তু কেন? অপু এখন নিজের মত করে চলতে শিখেছেন। তাই কে কার সঙ্গে জুটি গড়ছেন, কে ভাঙছেন তা ভাবারও সময় নেই তার। 

Advertisement

তিনি স্পষ্ট জানালেন, অনেকেই ফোন করছেন বিষয়টি নিয়ে। আমাকে মন্তব্য করতে বলছেন। কিন্তু কেন! তাদের জুটি ভাঙলে বা গড়লে কি! কোনো লাভ বা ক্ষতি আছে? এ ব্যাপারে আমি মুখ খুলতে চাই না।

এদিকে, অপুর ক্যারিয়ারের ৯০ শতাংশ ছবিই শাকিব খানের সঙ্গে। মাঝখানে মান্না, আমিন খান, রিয়াজ, ইমন এমনকি মারুফের সঙ্গে জুটি গড়ে তোলারও চেষ্টা করেছেন এই নায়িকা। পরে শাকিবকে বিয়ে করলেন তিনি। একসময় সে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। পরে শাকিব নায়িকা হিসেবে বেছে নিলেন বুবলীকে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!