ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শাকিব খানকে চান শখ 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩২, ১৭ অক্টোবর ২০২৪
শাকিব খানকে চান শখ 
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনের মডেল হয়ে তারকা বনে যান আনিকা কবির শখ। পরবর্তীতে নাটকে নিয়মিত হন তিনি। ‘বলো না তুমি আমার’ ও ‘অল্প অল্প‌ প্রেমের গল্প’ নামে দুটি সিনেমাতেও দেখা যায় তাকে। তবে চলচ্চিত্রে নিয়মিত হননি এই সুন্দরী।

বিয়ে ও সন্তানের জন্মের পর মিডিয়া থেকে দূরে সরে যান শখ। ফিরেছেন নাটকে অভিনয়ের মাধ্যমে। আবারো শোবিজে তার ব্যস্ততা বেড়েছে।

গত মাসে ‘অদ্ভুত পরিবার’ নামে এক ধারাবাহিকে কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

Advertisement

এদিকে সিনেমা করলে নায়ক হিসেবে কাকে চান এমন প্রশ্নে শখ বলেন, সিনেমার জন্য অবশ্যই নায়ক হিসেবে শাকিব খানকেই চাই। কারণ, শাকিব ভাই সুপারস্টার। তার সঙ্গে আমার একবার পর্দা ভাগাভাগি হয়েছে, দর্শকরা অনেক পছন্দও করেছে, মনে হয় এবারো পছন্দ করবে, অন্য আঙ্গিকে।

‘বলো না তুমি আমার’ সিনেমায় শাকিব খান ও শখের জুটি দর্শক পছন্দ করলেও পরে আর একসঙ্গে দেখা যায়নি তাদের।

এছাড়া নাটকের জুটি প্রসঙ্গে শখের ভাষ্য, মিডিয়াতে এখন সিন্ডিকেট বলতে ব্যাপার আছে। সে জায়গা থেকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আমি কেমন সমস্যার সম্মুখীন হই, আমি বলব যে আমি কোনো সমস্যা ফেস করি না। সিন্ডিকেটের কথাটি আমি এ জন্যই তুলছি, সব শিল্পীরা এখন জোড়ায় জোড়ায় কাজ করছে। তাতে অনেক সময় দর্শকরা কনফিউজড হয়ে যায়। একজন শিল্পী হিসেবে বলব, আমি সবার সাথেই কাজ করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!