ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বরবাদ’ সিনেমায় ইধিকার বোনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। সিনেমাটির পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান হৃদয়।
‘বরবাদ’-এ ঠিক কীভাবে নিজেকে উপস্থাপন করবেন? এমন প্রশ্নের জবাবে রিয়া বলেন, আমাকে কীভাবে দেখা যাবে তা পর্দার জন্য তোলা থাক। আমি এখন কিছুই বলতে পারব না। তবে এটা বলতে পারি, যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনারা দেখতে পাবেন আমাকে।
.png)
বরাবরের মতো এবারো ভিন্ন লুকে ধরে দেবেন শাকিব। সিনেমার বেশিরভাগ শুটিংই হবে ভারতে। এই সিনেমার শুটিং সেটেই দেখা গেছে বলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক মহেশ ভাটকে। এরপর থেকেই সিনেমাটি নিয়ে শোবিজপাড়ায় আলোচনা ও আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় দর্শকদের।
চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।