বেগমপাড়া নাটকের সুটিং সম্পন্ন
তারকা অভিনয়শিল্পীদের নিয়ে বহুল আলোচিত ধারাবাহিক নাটক বেগমপাড়া-এর প্রথম লটের সুটিং সম্পন্ন হয়েছে। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে নীলপদ্ম সুটিং হাউজের মনোরম পরিবেশে নাটকের সুটিংয় জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন অভিনেতা বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী,আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা, মুবিয়া প্রমুখ।
.png)
লাবণ্য মিডিয়া হাউজ নির্মিত পাঁচ প্রজন্মের গল্প নিয়ে হাসি আনন্দ দুঃখ কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নাটকটির রচয়িতা ও পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, সহকারী পরিচালক হিসেবে আছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শহীন রাজ এবং আশিক মাহমুদ, ব্যবস্থাপক হিসেবে ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ। বেগম পাড়া নাটকটিতে পরিবার সামাজ এবং রাষ্ট্রের নানান অসংগতি কে নানান ভাবে তুলে ধরার পাশাপাশি রাজনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার নানান বিষয় উপস্থাপন করা হয়েছে।
ধারাবাহিক নাটক বেগম পাড়ার পরবর্তী লটে অভিনয় করবেন অভিনয়শিল্পী জয়িতা প্রিয়ন্তী, শেখ স্বপ্না, সেঁজুতি খন্দকার, তাবাসসুম মিথিলা, আকাশ ইসলাম, মাজহারুল ইসলাম, আহমেদ সাব্বির রোমিও শাহীন আলম জয়, ইসমাইল হোসেন পলাশ, সোনিয়া পারভীন, কথা চৌধুরী, মুনিয়া মুন প্রমুখ।
লাবণ্য মিডিয়া হাউজ এর কর্ণধার সিনথীয়া সুলতানা জানিয়েছেন চলতি মাসের শেষ সাপ্তাহ থেকে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।