ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অভিনেত্রী চমক আবারও বিয়ে করে ফেললেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৭, ১৭ অক্টোবর ২০২৬
অভিনেত্রী চমক আবারও বিয়ে করে ফেললেন
ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই দারুণ সক্রিয়। মাঝেমধ্যেই নানা চমকপ্রদ পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি। তবে এবার তিনি যা করলেন, তাতে রীতিমতো নড়েচড়ে বসেছেন তার অনুরাগীরা।

ফেসবুকে ছবি প্রকাশ করে তিনি ক্যাপশন দিয়েছেন- ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ স্বাভাবিকভাবেই এমন ক্যাপশন দেখে নেটপাড়ায় হইচই পড়ে গেছে। তবে পুরো ঘটনার আসল মোড় লুকিয়ে আছে ছবির ভেতরে। ছবিগুলোতে চমকের সঙ্গে অন্য কেউ নন, দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভকে!

চমকের প্রোফাইলে ঘুরপাক খাওয়া ছবিগুলোতে দেখা যায়, চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে একটি সুসজ্জিত হোটেল রুমে অবস্থান করছেন। একটি ছবিতে দুজনকে বেশ প্রাণোচ্ছল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অন্য আরেকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে পর্দার এই জনপ্রিয় নায়ক পরম যত্নে নায়িকাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন। দুজনের মধ্যকার এই অনস্ক্রিন রসায়ন এবং অফস্ক্রিন খুনসুটি মুহূর্তেই অন্তর্জালে ছড়িয়ে যায়।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রহস্য জিইয়ে রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ এ ব্যাপারে নায়িকার সাড়া পাওয়া গেলেও মুখে কুলুপ এঁটেছেন নায়ক!

চমকের এই পোস্টের পর নেটদুনিয়ায় যেমন হাসির রোল উঠেছে, ঠিক তেমনই তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। তবে কি সত্যিই এটা কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের দৃশ্য? নাকি ঢাকাই সিনেমার এই ড্যাশিং হিরোর সঙ্গে বাস্তবেও নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী? এই মধুর রহস্যের জট খুলতে এবং আসল সত্যিটা জানতে ভক্তদের আরও কিছুদিন অধীর আগ্রহে অপেক্ষা করতেই হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!