ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৫

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ১১ ডিসেম্বর ২০১৯
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৫
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল খাফজি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মিতু বেগমসহ ৫ জন নিহত হয়েছেন।

দেশটির আল খাফজি এলাকায় শনিবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু বেগমসহ ৫ জন নিহত হন।

এ দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন- ২ জন সৌদি নাগরিক, ১ জন মিশরি ও ১ জন ফিলিপাইন নাগরিক রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। মিতুর মরদেহ আল খাফজির জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

Advertisement

মিতুর বাড়ি ফরিদপুরের কোতোয়ালি উপজেলার গেরদা ইউপির মাসুদপুর গ্রামে। তার বাবার নাম মুহাম্মদ নুরুল শেখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!