ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৭:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। জেদ্দা থেকে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন তারা।

বৃহস্পতিবার রাতে জেদ্দা-মদিনা মহাসড়কের ওয়াদি ফারাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাবা আব্দুল মালেক মেম্বার ও ভাগনের স্ত্রী তাসলিমা বেগম। এ ঘটনায় গুরুতর আহত হন আতাউর রহমান মুকুল ও তার পরিবারের বাকি সদস্যরা।

Advertisement

জানা গেছে, আতাউর রহমান মুকুলের বাবা, ভাগনে ও ভাগনের স্ত্রী বাংলাদেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব যান। বৃহস্পতিবার রাতে তারা মদিনায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের একটি গর্তে চাকা আটকে তাদের গাড়ি উল্টে যায়। এতে আব্দুল মালেক মেম্বার ও তাসলিমা বেগম নিহত হন। গুরুতর আহত আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগনে ও শ্যালক স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!