ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

বাংলাদেশিদের ই-পাসপোর্টের ভোগান্তি শিগগির কমবে: রাষ্ট্রদূত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৮, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশিদের ই-পাসপোর্টের ভোগান্তি শিগগির কমবে: রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি এবং প্রবাসীদের সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকেরা অংশ নেন।

Advertisement

সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায় দেড় মাস ধরে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। বিভিন্ন কারণে এ সময় ই-পাসপোর্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সাময়িকভাবে অনেক প্রবাসীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ দূতাবাসের জনবল ও সেবার পরিধি বাড়ানো হয়েছে। ফলে ই-পাসপোর্ট কার্যক্রম এখন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।’

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সেবা নিশ্চিত করতে দূতাবাসের কর্মকর্তারা প্রতিদিন ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। এর ফলে অচিরেই পাসপোর্টসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ই-পাসপোর্ট আবেদন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোর কাজও দ্রুত শেষ করা হবে। এ ক্ষেত্রে সেবা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এম এ
লিংক সফলভাবে কপি হয়েছে!