আকারটি ভালোভাবে বুঝতে উদাহরণ দিয়েছে তারা, জিন্সের উচ্চতা ইতালির টাওয়ার অব পিসা, যা উচ্চতা ৫৫ মিটার; ১৮০ ফুট এবং প্যাডেস্টাল ৯৩ মিটার; ৩০৫ ফুট সহ স্ট্যাচু অব লিবার্টির সঙ্গে।
৫.৫ কিলোমিটার বা ১৮ হাজার ৪৪ ফুট ৬ ইঞ্চি কাপড় থেকে তৈরি করা হয়েছে প্যান্টটি। তারা একটি ৭.৮ মিটার বা ২৫ ফুট ৫৯ ইঞ্চি লম্বা জিপার এবং একটি বিশাল ১.২ মিটার বা ৩ ফুট ৯৪ ইঞ্চি ব্যাসের স্টেইনলেস স্টিলের বোতাম, যার ওজন রয়েছে ৩.৬ টন বা ৭৯৩৬.৬৪ পাউন্ড।
.png)
এর আগে জিন্সের সবচেয়ে বড় জুটি ৬৫.৫০ মিটার বা ২১৪ ফুট ১০ ইঞ্চি লম্বা এবং ৪২.৭০ মিটার বা ১৪০ ফুট ১ ইঞ্চি চওড়া ছিল এবং প্যারিস পেরু, পেরুর লিমাতে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি অর্জন করেছিল।
এই প্যান্টটির নকশা থেকে, কাটিং, সেলাই সব কিছুই করেছে ইউলিন সিটির ইয়াংশি টেক্সটাইল কোম্পানি লিমিটেড। চীনের বৃহত্তম ডেনিম প্যান্ট উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত এই কোম্পানিটি। তারা একেবারে নিজেদের ভাবনা থেকেই পুরো কাজটি করেছে। ৩০ জনের বেশি দক্ষ গার্মেন্টস কর্মী ১৮ দিনে এই শিল্পটিকে জীবন্ত করে তুলতেছে।