এই বন্ধ্যাত্বের কারণে অনেকের সুখের সংসারও ভেঙে যায়। তবে বন্ধ্যাত্বের সমস্যা স্বামী-স্ত্রী উভয়েরই হতে পারে। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা বন্ধ্যাত্ব নিরাময় করা সম্ভব। এছাড়া এর প্রতিরোধের কিছু কার্যকরী উপায়ও রয়েছে। চলুন জেনে নেয়া যাক সেগুলো সম্পর্কে-
> অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। যাতে শরীরের প্রজনন অঙ্গগুলো আক্রমণকারী পদার্থগুলোকে ধ্বংস করে দেয়। একই সঙ্গে গর্ভধারণ ক্ষমতা বাড়ায়।
.png)
> যেকোনো ধরণের সবজি, ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার এই রোগের জন্য ভালো।
> সকালে একটু ভারী খাবার খান।
> চেষ্টা করুন ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার না খাওয়ার।
> নেশা ও মদ্যপান করবেন না। ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করুন। একই সঙ্গে ক্যাফেইন জাতীয় পানীয় পান করা বন্ধ করুন।
> প্রয়োজনের অতিরিক্তত বসে থাকলে শরীরে ফ্যাট জমতে থাকে। তাই নিয়মিত শরীরচর্চা করুন ও আয়রন সমৃদ্ধ খাবার খান।