ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

খাগড়াছড়িতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ১৬ এপ্রিল ২০২১
খাগড়াছড়িতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট - ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে বসছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। এতে একসঙ্গে ১৩৯ জন করোনা রোগী অক্সিজেন সুবিধা পাবেন।

১০০ শয্যার এ হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সব কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ছয় হাজার লিটার ধারণ ক্ষমতার এ প্ল্যান্টটি স্থাপন করেছে স্পেকট্রা অক্সিজেন লিমিটেড।

এরই মধ্যে এই প্ল্যান্টটির সিলিন্ডার হতে ছয় হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে। সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে ট্যাংকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সেখান থেকেই লাইনের মাধ্যমে বেডে সরবরাহ করা হবে অক্সিজেন।  

Advertisement

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, অক্সিজেন প্ল্যান্ট চালু হলে জেলা সদর হাসপাতালে রোগীদের সেবা দেয়া সহজ হয়ে যাবে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বলেন, প্ল্যান্ট চালু হলে অক্সিজেন সরবরাহ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। করোনা রোগীদের জন্য এ প্ল্যান্ট বিশেষ সহায়ক হবে। এতে জেলাবাসী চিকিৎসাসেবা পাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!