শুক্রাণর সংখ্যা কম হওয়ায় বড় সমস্যায় ভুগতে হয়। তবে কিছু নিয়ম মেনে চললে তরতরিয়ে বাড়বে শুক্রাণু-
ধূমপান কমান: অতিরিক্ত ধূমপানের ফলে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এর থেকে যৌনজীবনে প্রভাব পড়তে শুরু করে। তাই ধূমপান ধীরে ধীরে হলেও কমিয়ে ফেলা জরুরি।
.png)
নিয়মিত ব্যায়াম করুন: রোজ ব্যায়াম শরীরের জন্য বেশ ভালো। শুধু তাই নয়, এটি শরীর সবল করে। শুক্রাণুর উৎপাদন বাড়িয়ে দেয়। যৌনজীবন ভালো করতে রোজ ব্যায়াম শুরু করুন।
মদ্যপান কমান: ধূমপানের মতোই মদ্যপানও আপনার ক্ষতি করছে। যৌন জীবনের সুখ পেতে দিচ্ছে না আপনাকে। মদ্যপান না কমালে সমস্যা আরও বাড়বে। সুস্থ যৌন জীবন পেতে আজই মদ্যপান কমান।
স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করুন: রোজ রোজ তেলেভাজা অস্বাস্থ্যকর খাবার খান? শুক্রাণুর পরিমাণ কমে যাওয়ার জন্য এই ধরনের খাবার অনেকটাই দায়ী। সুস্থ যৌন জীবন পেতে এমন খাওয়াদাওয়া কমান।
স্ট্রেস কমান: কাজের চাপ থেকে প্রচুর স্ট্রেস তৈরি হয়। এই মানসিক চাপ যৌন জীবনেও প্রভাব ফেলে। তাই রোজকার স্ট্রেসও দূর করতে হবে। মন ভালো রাখতে হবে।