[ স্বাস্থ্যকথা ]
মাসে দুবার পিরিয়ড কেন হয়, যা বলছেন চিকিৎসকরা
ফাইল ছবি
মাসিক ঋতুচক্র নারীদের স্বাস্থ্য কেমন আছে তা বলে দিতে পারে। অনেকের শারীরিক সমস্যার কারণে মাসের ঠিক সময় ঋতুস্রাব হয় না। একইভাবে অনেকের মাসে দুবার পিরিয়ড হতে পারে। সাধারণত এমন পিরিয়ডের ব্যথা প্রচণ্ড বেশি হয়। কিছুক্ষেত্রে বিছানা ছেড়ে উঠতেও পারে না অনেকে। এমনকি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হয়।
সাধারণত পিরিয়ডের মাসিক ঋতুচক্র ২৪ থেকে ৩৮ দিনের হয়। প্রতিটি ঋতুচক্র তিন থেকে পাঁচ দিন চলে। ঋতুস্রাব ২৪ দিন অন্তর হলে মাসে দুবার তা হতে পারে। কিন্তু কেন? অনেকের মাসের শুরুতে ঋতুস্রাব হয় তিন থেকে পাঁচ দিন। আবার মাসের শেষ দিকেও একইভাবে ঋতুস্রাব হয়। সাধারণত যাদের মাসিকের চক্র ৩২-৩৮ দিনের হয়, তাদের মাসে দুবার ঋতুচক্র হতে পারে। এর পেছনে রয়েছে একটি বিশেষ কারণ।
চিকিৎসকের কথায়, মাসে দুবার ঋতুস্রাবের কারণ হল পিসিওস। পিসিওস-এর পুরো নাম পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এছাড়াও, থাইরয়েড ও হরমোন মাত্রা অস্বাভাবিক হলে এই সমস্যা হতে পারে। এছাড়াও চিকিৎসকরা পলিমেনোরিয়ার কথা বলে থাকেন। এতে দুটি ঋতুচক্রের মধ্যে ব্যবধান ২১ দিনের কাছাকাছি কমে আসে। অর্থাৎ, অন্যদের থেকে বেশি দ্রুত পিরিয়ড হতে থাকে। এমন সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!