ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বাংলাদেশিদের ৩৪ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ১৬ জুলাই ২০২২
বাংলাদেশিদের ৩৪ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
ফাইল ছবি

চলতি বছরের প্রথম তিন মাসে বাংলাদেশি ব্যবহারকারীদের ৩৪ লাখেরও বেশি ভিডিও সরিয়ে দিয়েছে ভিডিও শেয়ারিং জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক। এই সময়ে কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের ফলে সবচেয়ে বেশি ভিডিও সরিয়ে নেয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে ৭ম স্থানে।

২০২২ সালের জানুয়ারি-মার্চ মাসের ওপর ভিত্তি করে তৈরি টিকটকের কমিউনিটি গাইডলাইন রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য বাংলাদেশিদের ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও সরানো হয়েছে। এ সময় বিশ্বজুড়ে সরানো হয়েছে ১০ কোটি ২৩ লাখ ৫ হাজার ৫১৬টি ভিডিও।

Advertisement

টিকটক কর্তৃপক্ষ বলেছে, তাদের কমিউনিটি গাইডলাইনে গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তা হতে হবে নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে। সব ধরনের গ্রাহক এবং সব কনটেন্টের জন্য তাদের মূল নীতিগুলো প্রযোজ্য। এসব নীতি প্রয়োগের ক্ষেত্রে তারা অবিচল ও সমতা বজায় রাখেন।

এর আগে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশি ব্যবহারকারীদের ২৬ লাখেরও বেশি ভিডিও সরিয়ে নেয় টিকটক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!