বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময়বালক, ১৪ বছরেই ইলন মাস্কের প্রতিষ্ঠানে চাকরি
বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী। বয়স মাত্র ১৪ বছর। এ বয়সেই বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স-এ প্রকৌশলী হিসেবে চাকরি পেয়ে সবাইকে চমকে দিয়েছে এ কিশোর।
স্পেসএক্সে চাকরি পেয়ে উচ্ছ্বসিত কাইরান। প্রতিষ্ঠানটিকে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর লক্ষ্য অর্জনে সাহায্য করবে সে।
বয়স কম হলেও দক্ষতার সঙ্গে চ্যালেঞ্জিং সাক্ষাৎকার উৎরে চাকরি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী।
.png)
চাকরি পাওয়ার পর লিংকড ইনে কাইরান লিখেছে, গ্রহের সেরা প্রতিষ্ঠানে স্টারলিংক প্রকৌশলীদের দলে যোগ দিতে যাচ্ছি। এরা বিশ্বের সেই বিরল প্রতিষ্ঠানগুলোর একটি, যারা বয়সের মতো পুরনো মানদণ্ড দিয়ে আমার সক্ষমতা ও পরিপক্বতা বিবেচনা করেনি।
জানা গেছে, মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল অধ্যয়নে ভর্তি হয় বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজী। চলতি মাসেই সে স্নাতক হবে।
হিসেব অনুযায়ী, পড়াশোনা শেষ হওয়ার আগেই চাকরি পেয়েছে কিশোর কাইরান। এখন মায়ের সঙ্গে ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটনে ঠিকানা বদলের পরিকল্পনা করছে বাংলাদেশি বংশোদ্ভূত এ কিশোর।
সূত্র: এনডিটিভি