ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

বকেয়া বিলের অর্থ চেয়ে মাস্কের টুইটারের বিরুদ্ধে মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১:২৯, ৩ জুলাই ২০২৩
বকেয়া বিলের অর্থ চেয়ে মাস্কের টুইটারের বিরুদ্ধে মামলা
ফাইল ফটো

বকেয়া বিলের অর্থ চেয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, টুইটারের বিরুদ্ধে ৬ লাখ ৬৫ হাজার ডলারের মামলা করেছে ফ্যাসিলিটেট কর্পোরেশন নামের একটি অস্ট্রেলীয় কোম্পানি। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জেলা আদালতে এ মামলাটি করা হয়েছে।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের শেষ থেকে ’২৩ সালের শুরুর দিকে টুইটারের সিঙ্গাপুর, লন্ডন ও ডাবলিন কার্যালয়ে সেন্সর বসানোর জন্য ফ্যাসিলিটেট কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছিল টুইটার কর্তৃপক্ষ। ইলন মাস্ক সেসময় টুইটারের শীর্ষ নির্বাহীর পদে ছিলেন।

Advertisement

তবে কাজ শেষ হওয়ার পরও যথাসময়ে তার বিল পরিশোধ না করায় এর আগে টুইটারকে কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষে মামলা করল অস্ট্রেলীয় এই কোম্পানি।

টুইটার কোম্পানির কোনো জনসংযোগ বিভাগ না থাকায় এ ব্যাপারে এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

টুইটারের বিরুদ্ধে বিল পরিশোধ না করার অভিযোগ অবশ্য নতুন নয়। গত মে মাসে ১৯ লাখ ডলার বকেয়া বিল চেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভাইসরি প্রতিষ্ঠান ইনিসফ্রি এম অ্যান্ড এ ইন্টারন্যাশনাল কর্পোরেশন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: টুইটার
লিংক সফলভাবে কপি হয়েছে!