স্মার্টওয়াচ লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিসিলেক্টের কান্ট্রি ম্যানেজার হাসান মুহতাদি, মোশন ভিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমরুন হাসান, জনপ্রিয় টেক-ইউটিউবার আশিকুর রহমান তুষার (এটিসি), সোহাগ মিয়া (সোহাগ-৩৬০), মি স্যাম (স্যাম জোন), ওয়াহেদুজ্জান (টিটিপি) প্রমুখ।
অনুষ্ঠানে নতুন স্মার্টওয়াচ দুটি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন কিসিলেক্ট ব্রান্ডের কান্ট্রি ম্যানেজার মুহতাদি হাসান।
.png)
‘কিসিলেক্ট কেআর-২’
ডিজাইন অ্যাওয়ার্ড জয়ী এ স্মার্টওয়াচে ১.৪৩ ইঞ্চি আকারের গোলাকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১০০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লেটির রেজুলেশন ৪৬৬x৪৬৬ পিক্সেল। ঘড়িটিতে ট্রিপল স্পিডের ডুয়াল কোর প্রসেসর দেওয়া হয়েছে, যার একটি কোর কলিংয়ের জন্য আলাদা কাজ করবে। ফলে কলিং ফিচার ও অন্যান্য ফিচারগুলো একসঙ্গে কোনো ধরনের ল্যাগ ছাড়াই চলবে। নতুন প্রযুক্তির এ প্রসেসর এর কারণে ঘড়িটি এর আগের মডেলের চেয়ে ৩০ শতাংশ কম ব্যাটারি খরচ করবে।
স্মার্টওয়াচটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে কিসিলেক্টের আপডেটেড কাই ওএস, যাতে থাকছে অসংখ্য কাস্টমাইজেশন ফিচার; ২০০+ ওয়াচফেস। ঘড়িটির অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি বাংলা সাপোর্ট করে। ঘড়িটিতে শতাধিক স্পোর্টস মোড যুক্ত করা হয়েছে, সঙ্গে থাকছে আইপি-৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্স। ঘড়িটিতে থাকছে ৩৬০ এমএএইচ ব্যাটারি যা একবার ফুল চার্জে ভারী ব্যবহারে ৪-৫ দিন চলবে এবং ১৫ দিন পর্যন্ত স্টান্ডবাই মোডে ব্যাকাপ দেবে।
স্বাস্থ্যগত ফিচার হিসেবে এতে প্রথমবারের মতো আপগ্রেডেড বায়োমেট্রিক সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি একই সঙ্গে হার্ট-রেট, রক্তে অক্সিজেনের মাত্রা (SPO2) এবং স্ট্রেস মাপতে সক্ষম। ১ বছরের ওয়ারেন্টিসহ ঘড়িটির দাম ৮ হাজার ৮৯৯ টাকা। ঘড়িটি স্টেইনলেস স্টিল ও ব্ল্যাক দুটি ভিন্ন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
‘কিসিলেক্ট কেএস-২’
চারকোনা আকারের ও অপেক্ষাকৃত বড় ডিসপ্লে পছন্দ করেন এমন ব্যবকারকারীদের কথা মাথায় রেখে এই মডেলটিতে ২.০১ ইঞ্চি আকারের বর্গাকার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন ৪০১x৫০২ পিক্সেল এবং ব্রাইটনেস ১০০০ নিটস। ঘড়িটিতে কেআর-২ মডেলের মতোই প্রসেসর ও সেন্সর ব্যবহার করা হয়েছে। কলিং ফিচার, মিউজিক কন্ট্রোল, স্পোর্টস মোড, হেলথ ট্রাকার প্রভৃতি ফিচারও কেআর-২ এর মতোই। স্মার্টওয়াচটিতে থাকছে নীল-কালো সংমিশ্রণের ম্যাগনেটিক স্ট্রাপ। এর দাম ৮ হাজার ৮৯৯ টাকা, সঙ্গে থাকছে ১ বছরের বিক্রোত্তর সেবা।
স্মার্টওয়াচ দুটি দেশব্যাপী ৬৪টি জেলায় মোশন ভিউ লিমিটেডের বিদ্যমান ডিস্ট্রিবিউশন, ৪০০০+ রিটেইল পয়েন্ট, নিজস্ব আউটলেট, পার্টনার আউটলেট এবং অনলাইন চ্যানেলে একযোগে পাওয়া যাবে।