রোববার বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মোস্তফা কামাল বলেন, এক সময় বাংলাদেশিরা টাকা-পয়সা খরচা করে প্রবাসে গিয়ে খেটে তারপর বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাতেন। কিন্তু ফ্রিল্যান্সাররা দেশে বসেই রেমিট্যান্স আনছেন। গ্রামের ছেলেমেয়েরা যেন ফ্রিল্যান্সার হয়ে আয় করতে পারে, সেজন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের পর আমরা ন্যানো-টেকনোলজি নিয়েও কাজ শুরু করেছি।
.png)
তিনি আরো বলেন, সবাইকে নিয়ে ভালো থাকতে ফ্রিল্যান্সাররা উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান গড়ে তুলবেন। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনারা সাইবার সিকিউরিটি বিষয়েও দক্ষ হবেন। দেশের মধ্যেও এর বড় বাজার আছে। আমরা এখন বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয় অন্তর্ভুক্ত করছি।
এ সময় উপস্থিত ছিলেন- বিএফডিএস চেয়ারম্যান তানজিবা রহমান, বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু, এইচটিপিপলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী, স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়্যারম্যান নাজমুল ইসলাম, বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটির চেয়্যারম্যান জসিম উদ্দিন জয় প্রমুখ।