ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

স্মার্টফোন উন্মোচনে বাংলাদেশকে বেছে নিলো টেকনো

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন উন্মোচনে বাংলাদেশকে বেছে নিলো টেকনো
ছবি সংগৃহীত

বিশ্ববাজারে যাত্রার শুরুতেই বাংলাদেশের বাজারকে বেছে নিয়েছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচন করা হয়েছে টেকনো ক্যামন স্লিম ৫জি। একই সঙ্গে দেশের বাজারে এসেছে নতুন টেকনো ক্যামন এয়ার। স্লিম ডিজাইন, শক্তিশালী হার্ডওয়্যার, উন্নত ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে নতুন দুই স্মার্টফোন।

‘স্লিম, স্ট্রং, আনস্টপেবল’ স্লোগানে ক্যামন স্লিম ৫জি-এর পুরুত্ব মাত্র ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৭০০সি ওআইএস ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কম আলোতে ছবি তোলার পাশাপাশি স্থির ছবি ধারণে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা কাজে দেবে।

Advertisement

ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ধুলা ও পানি থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে রেটিং। পাশাপাশি এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পের মতো ফিচারও থাকছে।

ক্যামন স্লিম ৫জি (৮+২৫৬ জিবি)-এর দাম ৫৯,৯৯৯ টাকা। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি-বুকিং। প্রি-বুককারীরা নির্দিষ্ট শর্তে স্মার্টওয়াচ নিও ও টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের টিকিটসহ উপহার প্যাকেজ পাবেন।

অন্যদিকে ক্যামন এয়ারের পুরুত্ব ৬.৩৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৬২.৮ গ্রাম। এতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৬০ ওয়াট চার্জিং রয়েছে। ৮+১২৮ জিবি সংস্করণের দাম ৪৪,৯৯৯ টাকা, আর ৮+২৫৬ জিবি সংস্করণের দাম ৪৯,৯৯৯ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এস আই এস
লিংক সফলভাবে কপি হয়েছে!