আইওএস ১৪ রিলিজের পরে এই ফিচারটি প্রকাশ্যে এনেছে অ্যাপল। আর এই ফিচার পাওয়া যায় সমস্ত আধুনিক আইপ্যাড এবং ম্যাক বুকে। যেখানে আইপ্যাড ওএস এবং ম্যাকওএস এর লেটেস্ট ভার্সন রয়েছে।
কোনো অ্যাপ যখন অন থাকা অবস্থায় অডিও রেকর্ডারের মতো মাইক্রোফোন ব্যবহার করে, তখন কমলা রঙের ডট দেখায় আইফোন। আবার সবুজ রঙের ডট তখনই দেখা যাবে, যখন কোনো অ্যাপ ক্যামেরা ব্যবহার করে। একইভাবে কোনো অ্যাপ মাইক্রোফোন এবং ক্যামেরা উভয়ই ব্যবহার করলে তখন শুধু সবুজ ডট ভেসে ওঠে।
.png)
কমলা কিংবা সবুজ ডটের উপস্থিতি ডিজেবল করা সম্ভব নয়। তবে তার পরিবর্তে ব্যবহারকারী অ্যাক্সেস সীমিত করে দিতে পারবেন। এর জন্য সেটিংস, প্রাইভেসি এবং সিকিউরিটি মেন্যু থেকে নির্দিষ্ট কিছু অ্যাপে ক্যামেরা অথবা মাইক্রোফোনের অ্যাক্সেস বেঁধে দেওয়া যেতে পারে।
ক্যামেরা আর মাইক্রোফোনের রিয়েল-টাইম অ্যাক্টিভিটি এবং এর ব্যবহার সম্পর্কে এই ফিচার ব্যবহারকারীদের তথ্য দেবে। ফলে ব্যবহারকারীদেরও অনেক সুবিধা হয়। এর পাশাপাশি এই ফিচারের মাধ্যমে এমন কোনো অবৈধ অ্যাপ শনাক্ত করা সম্ভব, যেগুলো গোপনে ব্যবহারকারীর আইফোনের হার্ডওয়্যার অ্যাক্সেস করছে।