ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

অ্যামোলেড ডিসপ্লের নতুন স্মার্টফোন হেলিও ১৫০

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৪৯, ১২ নভেম্বর ২০২৬
অ্যামোলেড ডিসপ্লের নতুন স্মার্টফোন হেলিও ১৫০
ছবি সংগৃহীত

দেশের স্মার্টফোন বাজারে নতুন মডেল হেলিও ১৫০ নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড হেলিও। আধুনিক নকশা, অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৭০০০ এমএএইচের বড় ব্যাটারির সমন্বয়ে তৈরি ফোনটির দাম রাখা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি সংরক্ষণক্ষমতা এবং মিডিয়াটেকের হেলিও জি২০০ প্রসেসর।

ফোনটির অন্যতম আকর্ষণ ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড পর্দা। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট রঙের সুবিধা এবং সর্বোচ্চ ৫০০০ নিটস উজ্জ্বলতা। ১২৬০×২৮০০ পিক্সেল রেজল্যুশনের পর্দায় ভিডিও দেখা ও খেলার অভিজ্ঞতা আরও প্রাণবন্ত হওয়ার কথা। চোখের স্বাচ্ছন্দ্যের জন্য এতে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধাও রাখা হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচের সিলিকন-অ্যানোড ব্যাটারি। সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৪ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে।

ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকায় ভিডিও ধারণের সময় কাঁপুনি কমাতে সহায়তা করবে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া ২কে ভিডিও ধারণ, মোশন ফটো ও ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে আট কোরের মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। ৮ জিবি মূল র‍্যামের পাশাপাশি ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম সুবিধা পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে সংরক্ষণক্ষমতা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

সুরক্ষায় রয়েছে আইপি৬৪ মান, ইন-ডিসপ্লে আঙুলের ছাপ শনাক্তকরণ এবং মুখমণ্ডল দিয়ে ফোন খোলার সুবিধা। পাশাপাশি এনএফসি, ইনফ্রারেড রিমোট, দ্বৈত স্পিকার এবং ১৫০ মিটার পর্যন্ত অফলাইন কণ্ঠস্বর যোগাযোগের সুবিধা যুক্ত করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬; ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ হালনাগাদের সুবিধাও দেওয়ার কথা জানিয়েছে ব্র্যান্ডটি।

৭ দশমিক ৯৭ মিলিমিটার পুরু ও ২০৭ গ্রাম ওজনের ফোনটি ক্ল্যাসিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও মিন্ট গ্রিন—এই তিন রঙে পাওয়া যাবে। ক্রেতারা পাবেন ১৫ মাসের ওয়ারেন্টি এবং গ্রামীণফোনের বিশেষ সংযোগসুবিধা।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!