ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ওভেনে বা চুলায় নয়, আগ্নেয়গিরির লাভায় তৈরি হচ্ছে পিৎজা!

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ১৭ মে ২০২১
ওভেনে বা চুলায় নয়, আগ্নেয়গিরির লাভায় তৈরি হচ্ছে পিৎজা!
গরম লাভার উপর বসিয়ে ধাতুর পাত্র তৈরি করা হয়েছে পিৎজা। ছবি: সংগৃহীত

পিৎজা নামটা শুনলে অনেকের জিভে জল চলে আসে। কারণ আমাদের অনেকেরই পিৎজা খুবই পছন্দের। তাই বাড়িতে তৈরি করে কিংবা দোকান থেকে কিনে এনে খেয়ে থাকি। তবে কখনো কি শুনেছেন আগ্নেয়গিরির লাভায় তৈরি করতে? শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে গুয়াতেমালায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৪ মিনিট ধরে তৈরি করা হয়েছে পিৎজা। তা খেতেও খুব সুন্দর হয়েছে।গুয়াতেমালায় রয়েছে পাকায়া আগ্নেয়গিরি। জেগে ওঠার পর সেই আগ্নেয়গিরি থেকে বের হচ্ছে লাভা। সেখানেই পিৎজা বানিয়েছেন ডেভিড গার্সিয়া নামের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি। তিনি পিৎজা বানানোর সব উপকরণ নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেখানে। লাভার উত্তাপে যাতে ক্ষতি না হয়, তার জন্য সতর্কতামূলক ব্যবস্থাও নিয়েছিলেন তিনি। গরম লাভার উপর তিনি বসিয়েছিলেন ধাতুর পাত্র। তার উপর তৈরি করা হয়েছে পিৎজা। 

এ বিষয়ে ডেভিড গার্সিয়া বলেন, ‘প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৪ মিনিট ধরে তৈরি করা হয়েছে পিৎজা। তা খেতেও খুব সুন্দর হয়েছে।’ লাভার উপর তৈরি এই পিৎজাকে নেটিজেনরা নাম দিয়েছেন ‘পাকায়া পিৎজা’।

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!