তিনি রাজ্যের সীতাপুরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন বাস ধরার জন্য। মুখ ঘোরাতেই দেখা গেল তার মুখে বাঁধা অদ্ভুত এক মাস্ক। দড়ির জালে ঠেসে ভরা নিম-তুলসীর পাতা। তার ফাঁক ফোকর দিয়েই শ্বাস নিচ্ছেন ৭২ বছরের বাবাজি। তার এই অদ্ভুত ঘটনাটি দেখে অনেকেই ভিডিও করতে শুরু করে। আর সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন রূপিন শর্মা নামে এক আইপিএস কর্মকর্তা। তিনি লিখেছেন, এই মাস্ক করোনা মোকাবিলায় কতটা কার্যকর, তা জানা নেই। তবে এটা ঠিক যে প্রয়োজনই বহু আবিষ্কারের জননী।
সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। উত্তরপ্রদেশের ওই গেরুয়াধারী সাধুবাবার মাস্ককে ‘আয়ুর্বেদিক মাস্ক’ বলে প্রশংসাও করেছেন অনেকে। ভিডিওতে ওই সাধুবাবাকে বলতে শোনা যায়, আমার বয়স ৭২। নিম আর তুলসী পাতা দিয়ে আমি নিজেই এই মাস্ক বানিয়েছি। তিনি মনে করেন সার্জিকাল মাস্ক বা কাপড়ের মাস্কের থেকেও অনেক বেশি কার্যকর এই মাস্ক। কারণ নিম আর তুলসীর জীবাণু নাশ করার ক্ষমতার কথা বহু প্রাচীন কাল থেকেই বলা হয়ে আসছে।
.png)