[ মজার খবর ]
চার দিনে বানানো হলো চকলেটের কচ্ছপ ভাস্কর্য
চকলেট কচ্ছপ। ছবি: সংগৃহীত
বাইক কিংবা ক্রিসমাস ট্রি চকলেট দিয়ে বানানো আমরা অনেকেই দেখেছি। তবে কখনো কি চকলেট দিয়ে কচ্ছপ বানাতে দেখেছেন? কি শুনে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা। তবে ঘটনাটি সত্যি।
সম্প্রতি অ্যামৌরি গিচন নামের এক ব্যক্তি চকলেট দিয়ে বড় সামুদ্রিক কচ্ছপ ও একটি কচ্ছপের বাচ্চা তৈরি করেছেন। আর এটি যখন বানান তখন একটি ভিডিও করেছেন। ভিডিওটি অ্যামৌরি গিচন তার ইন্সটাগ্রামে পোস্ট করেন। আর সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, সামুদ্রিক কচ্ছপ!
এই চকলেট কচ্ছপটি তিনি খুব ভালোবেসে তৈরি করেছেন। চকলেটটি তৈরি করে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যা দেখে মনে হয় কচ্ছপ আর কচ্ছপের বাচ্চা সাঁতার কাটছে। অ্যামৌরি গিচন জানিয়েছেন, এটি সম্ভবত আমার সবচেয়ে বাস্তব জৈব ভাস্কর্য। আর এই কচ্ছপটি তৈরি করতে চার দিন সময় লেগেছে।
.png)
ভিডিওটি শেয়ার করার পর থেকে নেটিজেনরাও তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমি চিরকাল তোমার সৃষ্টি দেখে বিস্মিত হই।’ আরেকজন লিখেছেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি! এটি অবিশ্বাস্য।’
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!