ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

প্রতি পারফরম্যান্সে বিড়ালের আয় লাখখানেক

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:১৫, ২০ মে ২০২১
প্রতি পারফরম্যান্সে বিড়ালের আয় লাখখানেক
গাড়ির শোয়ে মডেল হিসেবে বসিয়ে দেন। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন মডেলদের কথা আমরা শুনেছি। তারা মডেলিং করে অনেক টাকা আয় করে। তাদের মাসিক আয় কিংবা প্রতি পারফরম্যান্সে আয় সম্পর্কে কম বেশি আমরা জানি। তবে কখনো কি বিড়ালের মডেলিং করার কথা শুনেছেন? কি ভাবছেন মজা করছি? মজা নয়, বাস্তবে এই বিড়ালটি মডেলিং করে। আর এই বিড়ালটি মডেলিং করে প্রতি পারফরম্যান্সে আয় করে ১ লাখ ৩১ হাজার ৪৪৩ টাকা।

গাড়ির শোয়ে মডেলিং করে ১ লাখ ৩১ হাজার ৪৪৩ টাকা আয় করে বিড়াল এই অর্থের পরিমাণ অনেক মানুষের আয়ের থেকেও বেশি। বিড়ালটির নাম ম্যাও ম্যাও। এই বিড়াল কার মডেলিং করে। চীনের কংকিং অঞ্চলে এর মালিকের সঙ্গেই তার বসবাস। প্রতি পারফরম্যান্সের জন্য ১৫৫০ মার্কিন ডলার নেয় এই বিড়াল, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩১ হাজার ৪৪৩ টাকা।

উপস্থিত সবাই বিড়ালটির ছবি তুলছেতবে ম্যাও ম্যাওয়ের এই খ্যাতি হঠাৎ করেই। তার মালিক ঝ্যাং একটি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করেন। একদিন মজা করেই ম্যাও ম্যাওকে একটি গাড়ির শোয়ে মডেল হিসেবে বসিয়ে দেন তিনি। তবে সঙ্গে সঙ্গে এটি সবার মনোযোগ আকর্ষণ করে। উপস্থিত সবাই বিড়ালটির ছবি তুলতে শুরু করে এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো পোস্ট করে। 

Advertisement

এভাবেই গাড়ি নিয়ে মডেলিং করে বিড়াল এরপর থেকেই কার মডেল হিসেবে কাজ করছে এই বিড়াল। এমনকি বেশ খ্যাতিও পেয়েছে। তবে কেন এই বিড়ালের এত কদর? মূলত, দেখত আকর্ষণীয় হওয়ায় ম্যাও ম্যাও কার মডেল হিসেবে নজর কেড়েছে। এছাড়া অন্য বিড়ালদের মতো এটি মানুষের ভিড় দেখে পালিয়ে যায় না। বরং, নানাভাবে আকৃষ্ট করে। এজন্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে ম্যাও ম্যাও।

ম্যাও ম্যাওকে একজন মডেলের মতোই সাজিয়ে রাখেন ঝ্যাংমডেলিংয়ের মাধ্যমে পোষ্য বিড়ালের এত আয় কিন্তু একা খরচ করেন না ঝ্যাং। ম্যাও ম্যাওকে একজন মডেলের মতোই রাখেন। সবচেয়ে দামি খাবারই খায় এই বিড়াল। তারকাদের মতোই আয়েশি জীবনযাপন ম্যাও ম্যাওয়ের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!