পরিবারের সম্মতিতে দুই বোনকে একই মণ্ডপে বিয়ে করেন যুবক
বিয়ের আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখা, আবার তা লুকিয়ে রেখে নারীদের সঙ্গে প্রতারণা করেছেন কোনো পুরুষ-এমন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের দুজনকে একই সঙ্গে বিয়ে করেছেন কোনো যুবক এ কথা কি শুনেছেন? কি শুনে অবাক হলেন? অবাক হওয়ারই কথা। এমনটাই ঘটেছে কোলারের মুলাবাগিলু গ্রামে।
জানা যায়, উমাপাতি নামের ৩০ বছর বয়সী এক যুবক গত ৭ মে একই গ্রামের ১৯ ও ১৬ বছর বয়সী দুই বোনকে বিয়ে করেছেন। গত শনিবার ওই বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সোমবার পুলিশ উমাপতিকে গ্রেফতার করেছে। বড় বোন ললিতাকে বিয়ের প্রস্তাব দেন। ললিতা বিয়েতে রাজি হয়। তবে শর্ত হিসেবে ছোট বোন সুপ্রিয়াকে একসঙ্গে বিয়ে করতে বলেন। কারণ বাক প্রতিবন্ধী সুপ্রিয়ার বিয়ে হচ্ছিল না। পরে দুই পরিবারের সম্মতিতেই উমাপতি দুই বোনকে একই মণ্ডপে বিয়ে করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ধরনের ঘটনা ওই পরিবারে আগেও ঘটেছে। কনের বাবা নাগরাজাপাও একই মণ্ডপে দুই বোনকে বিয়ে করেছিলেন। কারণ দুই বোনের একজন বাক প্রতিবন্ধী ছিলেন। তবে হিন্দু বিবাহ আইন অনুযায়ী কোনো ব্যক্তি একসঙ্গে দুজনকে বিয়ে করতে পারেন না, এমন অভিযোগ তুলে পুলিশ বরকে গ্রেফতার করে।
.png)
হিন্দু বিবাহ আইনের বরাত দিয়ে কর্নাটক পুলিশের দাবি, আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেফতার করে তারা জেল হেফাজতে পাঠানো হয়েছে।