ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারীর। নাম তার ব্রায়ানা। তার ছোট মেয়ের হাতে মোবাইল দেওয়ার বড়সড় ফল ভুগতে হলো। আর হবে নাই বা কেন, ছোট মেয়েটি যে ইনস্টগ্রামে লাইভ অন করে তার মায়ের গোসল করার দৃশ্য দেখিয়ে দিয়েছে।
না, ব্রায়ানার ছোট মেয়েটির এখনও সেই বোধ হয়নি। সে ঠিক জানে না কোনটা উচিত এবং কোনটা অনুচিত। তাই খেলার ছলেই এই বড় ভুল কাজটি করে ফেলেছে। সেটা তার মাও বেশ বুঝতে পারছে।
.png)
ব্রায়ানা জানান, সে তার ছোট মেয়ের হাতে গেম খেলার জন্য মোবাইলটি দিয়ে গোসল করতে গিয়েছিল। বাথরুমে গোসল করাকালীন হঠাৎ তার মেয়ে দরজায় জোরে নক করেন এবং জানায় ফোনে কিছু একটা হয়ে গিয়েছে। এরপর তড়িঘড়ি অর্ধনগ্ন অবস্থাতেই মেয়ের সামনে চলে আসে। মেয়ে তখন হাসতে থাকে এবং জানায় যে সে তার মাকে ফোনে দেখতে পাচ্ছে। এরপর ব্রায়ানা মেয়ের সামনেই গোসল সেরে নেন। বাইরে বেরিযে মোবাইল অন করে সে দেখে যে ফোনে ইনস্টাগ্রাম লাইভ চলছিল।