জানা যায়, ঐ ব্যক্তির নাম গ্রেগরি ডি সিলভা। পশ্চিম আফ্রিকার বেনিনের বাসিন্দা তিনি। গ্রেগরি নিখুঁত ভাবে মাথার উপর টুপির মধ্যে ৭৩৫টি ডিম রেখে ভারসাম্য করেছেন। তার ভাবভঙ্গি দেখে মনে হয়েছে যেন এমন কাণ্ডকারখানা তিনি প্রায়ই ঘটিয়ে থাকেন।
সাবলীল ভাবে ডিমের ভারসাম্যের এই খেলা দেখিয়ে গ্রেগরি বুঝিয়ে দিয়েছেন যে একাজে তিনি কতটা পটু। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইন্সটাগ্রামে তার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। এরই মধ্যে তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ার অন্যান্য মাধ্যমেও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রেগরি তার মাথার উপর বিশাল লম্বাটে একটি থামের মতো টুপি পরেছেন। তার মধ্যেই রয়েছে ৭৩৫টি ডিম। দেখে মনে হচ্ছে যেন কিছু দিয়ে ডিমগুলোকে ঐ টুপিতে লাগানো হয়েছে। তবে একচুল এদিক ওদিক হলেই যে সব ডিম ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা স্পষ্ট।
.png)
তাই এদিক-ওদিক পা ফেলে যেভাবেই হোক ডিমগুলোকে ব্যালেন্স করতে ব্যস্ত ছিলেন তিনি। শেষ পর্যন্ত সফলও হয়েছেন তিনি। ভিডিও এর শেষ পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে নিয়ে দাঁড়াতে দেখা গিয়েছে গ্রেগরিকে। আর সেই মুহূর্তে তার মুখে লেগে ছিল জয়ের আনন্দের হাসি।