কাশ্মীর উপত্যকায় বিয়ের অনুষ্ঠান। উপস্থিত পাত্র-পাত্রীর আত্মীয় বন্ধুরা। তার মধ্যেই দেখা গেল নববধূকে আটা মেখে রুটি বেলতে। আর সেই রুটি তাওয়ায় পড়তে তাতে হাত লাগালেন বর। তিনি এদিক ওদিক করে রুটি শেকলেন। অর্থাৎ ভিডিওতে দেখা গেল নতুন সংসার পাততে চলা স্বামী-স্ত্রী একসঙ্গে রুটি বানাচ্ছেন। বিয়ের পর এই রীতি পালন হয় কাশ্মীরে। এর অর্থ হলো, স্বামী ও স্ত্রী সংসারের কাজ ভাগ করা চলা। তাই তো স্ত্রী মাখলেন আটা, বেললেন রুটি যা স্বামী শেকে তৈরি করলেন৷
নবদম্পতির আশপাশ ঘিরে বসেছিলেন তাদের আত্মীয়রা। এই কাজে তারও দিলেন উৎসাহ। এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করলেন সোফিয়া জারিন। সঙ্গে লিখলেন গ্রামের অতি পুরোনো তবে খুবই ভালো নিয়ম পালন করা হলো। এইভাবেই একে অপরের সহযোগিতা ও ভালোবাসায় পূর্ণ হবে বিবাহিত জীবন।
.png)
An old but good #tradition in a village where the #bride is asked to make a "Roti" on their wedding day and the #groom helps her. This way, their marital life begins with mutual cooperation and love!❤️#traditions #culture #Kashmir #PakAgainstKashmiriyat #NeverForgetNeverForgive pic.twitter.com/KP8y5EyZXy