ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

কলকাতায় ঘোড়াকে পরানো হচ্ছে ডায়াপার

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ৩১ অক্টোবর ২০২১
কলকাতায় ঘোড়াকে পরানো হচ্ছে ডায়াপার
কলকাতায় ঘোড়াকে পরানো হচ্ছে ডায়াপার। ছবি সংগৃহীত

ছোট শিশু বলতে পারে না শারীরবৃত্তীয় অনুভূতির কথা। সহজেই কাপড় নষ্ট হয়ে যায়। কান্নাই তখন তার একমাত্র অস্ত্র। তাই ছোট শিশুকে ডায়াপার পরিয়ে রাখলে কাপড় নষ্ট হয় না। একারণে শিশুকে ডায়াপার পরিয়ে রাখা হয়। তবে কখনো কী শুনেছেন ঘোড়াকে ডায়াপার পরাতে? কী অবাক হলেন নিশ্চয়? অবাক হওয়ারই কথা। তবে এমনটাই হয়েছে কলকাতায়। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঘোড়াকে পরানো হচ্ছে ডায়াপার। 

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনেকেই বেড়াতে আসেন। সেই ভিক্টোরিয়ার আশেপাশের এলাকা কুইনস ওয়ে, রেড রোড এবং গড়ের মাঠজুড়েই ঘোড়ার বিচরণভূমি। বেড়াতে এসে ঘোড়ার বর্জ্যের কারণে অনেকেই বিব্রত হন। বিষয়টি বিবেচনায় নিয়ে ময়দান চত্বরে যে ঘোড়ায় টানা গাড়ি চলে, সেই ঘোড়াগুলোর জন্য সম্প্রতি ডায়াপারের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যৌথভাবে 'ক্লিন সিটি' উদ্যোগের আওতায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র ভিক্টোরিয়ার সামনে যত্রতত্র ঘোড়ার বিষ্ঠা পড়ে থাকতে দেখে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে আলোচনা করেন। বিদেশে যে সকল রাস্তায় দর্শনীয় স্থানগুলোতে ঘোড়ায় টানা গাড়ির চল রয়েছে, সেখানে এই ধরনের ডায়াপার পরানো থাকে। তা দেখেই এখানেও ঘোড়ার বিষ্ঠা থেকে দূষণ রুখতে ডায়াপার পরানোর পরিকল্পনা নেয় কলকাতা পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!