জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা। নাম তার উইলিয়াম নিওয়েল। সম্প্রতি ভার্জিনিয়া লটারির ২০টি টিকিট কেনেন। ফলপ্রকাশের সময় দেখা যায়, সব ক’টি টিকিটেই পুরস্কার জিতেছেন তিনি। সব মিলিয়ে পেয়েছেন এক লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৮৫ লাখেরও বেশি।
সবগুলো টিকিটে লটারি জিতে নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছেন না তিনি। কারণ এর আগে বারবার লটারির টিকিট কিনলেও ভাগ্যদেবী তার প্রতি বিরূপই ছিল। অবশ্য এবার লটারি কেনার ক্ষেত্রে আগের নিয়ম মানেননি তিনি।
.png)
এক প্রতিবেদনে বলা হয়েছে, নিওয়েল সাধারণত বাড়ির কাছের একটি দোকান থেকে লটারির টিকিট কেনেন। তবে গত ২৩ অক্টোবর প্রথম অনলাইন থেকে টিকিট কেনেন তিনি। আর ৫-৪-১-১ নম্বর মিলিয়ে টিকিট কিনে একদম বাজিমাত করে দেন তিনি।