ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

দেওয়াল টপকে চিড়িয়াখানা থেকে পালালো ছয় বছরের পান্ডা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭, ২০ ডিসেম্বর ২০২১
দেওয়াল টপকে চিড়িয়াখানা থেকে পালালো ছয় বছরের পান্ডা
দেওয়াল টপকে চিড়িয়াখানা থেকে পালালো ছয় বছরের পান্ডা। ছবি সংগৃহীত

চীনের বেইজিং চিড়িয়াখানা রাখা ছিল পান্ডা। সেখান থেকে দেওয়াল টপকে পালিয়ে গেছে বিশাল আকারের মেং ল্যান নামের একটি পান্ডা। পান্ডাটি বয়স ছয় বছর। তবে দুপুরের খাবারের আশ্বাসে ফেরত আনতে হয়েছে পান্ডাটিকে।

জানা যায়, চিড়িয়াখানার দর্শনার্থীদের অবাক করে দিয়ে হঠাৎ করে পান্ডাটি দেওয়াল টপকাতে শুরু করে। সবার সামনে দিয়েই ছয় ফুট উঁচু দেওয়াল টপকে পালিয়ে যায় পান্ডাটি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই পান্ডার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়েছেন।

চীনের বেইজিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মেং ল্যান কখনই মানুষের সামনে আসে না। আর চিড়িয়াখানায় এমন কোনো স্থান নেই যেখানে দর্শকরা না যেতে পারে। তাই একসঙ্গে এতো মানুষ দেখে পান্ডাটি ঘাবড়ে যায়।

Advertisement

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো জানান, মেং ল্যানের দুষ্টুমির ঘটনা এই প্রথম না। তবে এবার তার ঘরের নিরাপত্তা আরও জোরদার করা হবে যেন সে আর পালানোর চেষ্টা না করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!