ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

আগে চুমু, পরে মালাবদল, বরের অদ্ভুত আবদার

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ২ জানুয়ারি ২০২২
আগে চুমু, পরে মালাবদল, বরের অদ্ভুত আবদার
বরের অদ্ভুত আবদার, আগে চুমু, পরে মালাবদল। ছবি: সংগৃহীত

বিয়ে মানেই একটি উৎসব। দুটি পরিবারের মিলন হলো এই বিয়ে। আর ভারতীয় যে কোনো বিয়েতেই আচার-অনুষ্ঠান, নিয়ম কানুন অনেক। ভারতীয় বিয়ে দেখতে বিদেশ থেকেও বহু মানুষ দেখতে আসে।

তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বর মালা বদল করতে হলেন নারাজ, করে বসলেন আজব আবদার। দাবি পূর্ণ না হলে মালাবদল হবে না। এমনটাই দেখা গেছে ভিডিওতে যা নিয়ে পুরো সোশাল মিডিয়া তোলপাড়।

ভিডিওতে দেখা গিয়েছে, নতুন বর-কনে মালাবদলের জন্য একেবারে তৈরি। বর কনের গলায় বরমালা পরিয়ে দিয়েছেন। এবার পালা কনের। ঠিক তখনই বর আবদার করেন, 'আগে গালে চুমু দাও, তার পর মালা পরব'। এই কথা বলেই দেখান আঙুল দিয়ে নিজের গাল দেখান কনেকে। ততক্ষণে আত্মীয়-বন্ধুরাও হুল্লোড় করে উঠেছেন। মালাবদলের সময় কনের কাছে এমন আবদার দেখে উচ্ছ্বসিত হন সকলেই। কনেও খানিক লজ্জায় লাল হয়ে বরের গালে চুমু দিয়েই ফেলেন। আর তার পরেই মালাবদলের রীতি পালন হয়।

Advertisement

ইনস্টাগ্রামে ওয়েডিং প্ল্যানিং গ্রুপ হুইটি ওয়েডিং থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করার পর থেকেই নজর কেড়েছে সেটি। ভিডিওটি অন্তত ২৩৮ হাজার ভিউ হয়েছে। আর এজন্য বরকে আরো অনুপ্রেরণা দিয়েছেন অনেকে। কেউ বলেছেন, 'এই না হলো কথা'। আবার কারো মতে, 'চুমু ছাড়া বরমালা পরাই উচিত না'।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!