মাত্র ২৯ বছর বয়সে বুকার পুরস্কার পেয়ে আলোড়ন সৃষ্টি করলো বিশ্বের তরুণতম বুকারজয়ী। ২০২০ সালের বুকার পুরস্কার প্রাপকের তালিকায় উঠলো এক তরুণীর নাম।
নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, মাতৃভাষায় উপন্যাস লিখে পৃথিবীর শ্রেষ্ঠ এই সাহিত্যখেতাব জিতে নিলেন মার্কি লুকাস রিনভেল্ড। তার লেখা উপন্যাসটির নাম, ‘দ্য ডিসকমফর্ট অব ইভিনিং’। আর এ পুরস্কার প্রাপ্তির মাধ্যমে বিশ্বের তরুণতম বুকারজয়ীর খেতাবপ্রাপ্ত হলেন তিনি।
.png)
প্রথম ডাচ ঔপন্যাসিক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন নামক এক অনুবাদক। এই পুরস্কারের অংশীদার তিনিও।
‘দ্য ডিসকমফর্ট অব ইভিনিং’ বইটির কেন্দ্রীয় চরিত্র রয়েছে একটি দশ বছরের বালিকা, যার নাম জশ। ভাই ম্যাথিস আইসস্কেটিংয়ে নিয়ে যায়নি বলে তার ওপর রাগ করে সে। রীতিমতো অভিশাপও করে। তার কথা ফলেও যায়। সেই দিনই মৃত্যু হয় ম্যাথিসের। ঘটনার অভিঘাতে পঙ্গু হয়ে যায় জশের বাবা-মা। গোটা উপন্যাসটি আবর্তিত হয় তার পরবর্তী বিষাদ ও মানসিক টানাপোড়েনকে ঘিরেই। সেই বিষাদের ছায়াতেই এই উপন্যাস নির্মিত।
এদিন বিচারকদের প্রধান টেড হডকিনসন বলেন, ব্যতিক্রমী বিষয়, অবিশ্বাস্য প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাস আমাদের এই রিক্ত বাস্তব থেকে ক্রমেই অনতিক্রম্য সময়রেখায় নিয়ে যায়।
উল্লেখ্য, এ বছর বুকারের জন্য ৩০টি ভাষার মোট ১২৪টি বই বেছে নেয়া হয়েছিল। মূল বিজয়ী অর্থাৎ রিনভেল্ড ও হ্যাচিসন যৌথভাবে ৫০ হাজার ইউরো পাচ্ছেন।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ