ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বন্দুক হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বিক্রির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৯, ২৩ এপ্রিল ২০২১
বন্দুক হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বিক্রির রেকর্ড
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সম্প্রতি সময়ে ব্যাপক বন্দুক হামলার ঘটনার মধ্যেই অভ্যন্তরীণ অস্ত্রবিক্রির নতুন রেকর্ড গড়েছে দেশটি।

করোনা ভাইরাসের মহামারি ও কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের নিহত হওয়ার পর মার্কিন সমাজ মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে- এমন আশংকা থেকে অস্ত্র বিক্রি বেড়েছে। 

করোনাভাইরাসের মহামারী শুরুর এক বছর পর যদিও যুক্তরাষ্ট্রে টিকা দেয়ার ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জিত হয়েছে তবু বন্দুকের খুচরা বিক্রেতারা বলছেন, আগ্নেয়াস্ত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। তারা বলছেন, চলতি এপ্রিলে অনেক বেশি আগ্নেয়াস্ত্র বিক্রি হবে এবং আগের যেকোনো এপ্রিলকে পেছনে ফেলবে।

Advertisement

অবশ্য, আমেরিকায় আগ্নেয়াস্ত্র বিক্রি বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো, নিয়মিতভাবে মার্কিন সমাজে গুলিবর্ষণের ঘটনা থেকে সরকার ক্ষুদ্রাস্ত্র নিয়ন্ত্রণ করার আইন পাস করতে পারে। এমন আইন পাস হলে নতুন অস্ত্র কেনা কঠিন হবে। এজন্য অনেকে তার আগেই অস্ত্র কিনে রাখছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!