ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শুদ্ধি অভিযানে বরখাস্ত ২,৫০০ তালেবান সদস্য

আফগানিস্তানের তালেবান সরকারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ১০ জানুয়ারি ২০২২
শুদ্ধি অভিযানে বরখাস্ত ২,৫০০ তালেবান সদস্য
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার ব্যক্তিকে বরখাস্ত করেছে। তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম তাসনিম এ খবর জানিয়েছে।

তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি রোববার কাবুলে বলেন, তার কমিশনের কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে দুই হাজার ৫১৪ তালেবান সদস্যকে বরখাস্ত অথবা আটক করা হয়েছে।

অপরাধী তালেবান সদস্যদের শনাক্ত করার পদ্ধতি বর্ণনা করে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত অভিযোগ আমলে  নিয়ে তালেবান সদস্যদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement

আরো পড়ুন: নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, ৯ শিশুসহ নিহত ১৯

তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, যাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরও রয়েছেন।

নিজ কমিশনকে আফগান জনগণের স্বার্থ রক্ষাকারী হিসেবে উল্লেখ করে লতিফুল্লাহ হাকিমি বলেন, তালেবান সদস্যদেরকে পবিত্র জীবনযাপন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর কিছু মানুষ তালেবানের নাম ভাঙিয়ে আফগান জনগণকে নানাভাবে উৎপীড়ন করে যাচ্ছে। এছাড়া, দেশের বিভিন্ন স্থানে রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।২০২১ সালের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!