[ আন্তর্জাতিক ]
৩৪ ভরি সোনা ও ২৫ লাখ টাকা ডাকাতির অভিযোগ তিন পুলিশের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৩৪ ভরি সোনা, ২৫ লাখ টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকের ৫২ বিঘা এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযোগ, কালিয়াচক থানার এক দল পুলিশ শ্রমিক সরবরাহকারী মহম্মদ এসরাউলের বাড়িতে লুটপাট চালান।
এসরাউলের অভিযোগ, বাড়িতে রাখা প্রায় ৩৪ ভরি সোনা ও শ্রমিকদের পাওনা হিসেবে রাখা ২৫ লাখ টাকা লুট করে পালান অভিযুক্ত পুলিশকর্মীরা। শুধু তাই নয় বাড়ির নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি মারধরও করা হয়।
.png)
তিনি আরো অভিযোগ করেন, তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ না থাকার পরও পুলিশ এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন এসরাউলের পুরো পরিবার।
কালিয়াচক থানার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) আনিস সরকার জানান, প্রাথমিক তদন্ত চালানো হয়েছে। এই ঘটনায় এএসআই পীযূষ মণ্ডল, কনস্টেবল রাজকুমার ঘোষ এবং কনস্টেবল আশীষ দে-কে সাসপেন্ড করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পুলিশ বরখাস্ত
লিংক সফলভাবে কপি হয়েছে!