ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওমিক্রনের ঝুঁকি এখনো অনেক বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ২৬ জানুয়ারি ২০২২
ওমিক্রনের ঝুঁকি এখনো অনেক বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ছবি: সংগৃহীত

করোনার নতুন ধরন ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনো অনেক বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার সাপ্তাহিক বৈঠকে বর্তমানে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

সেখানে বলা হয়, গত এক সপ্তাহে দুই কোটি ১০ লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে, যা মহামারি শুরুর পর সর্বোচ্চ। একই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার লোক মারা গেছে।

আরো পড়ুন: খেতাব প্রত্যাখ্যান করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ও

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে বিশ্বে এখন ওমিক্রনই তার আধিপত্য বাড়িয়ে চলেছে। ডেল্টার সংক্রমণ কমে এসেছে। আলফা, বিটা ও গামার সংক্রমণ একেবারেই নিম্নপর্যায়ে নেমে এসেছে।

ডব্লিওএইচও আরো বলছে, যেসব দেশে ২০২১ সালের নভেম্বরে ও ডিসেম্বরে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল সেসব দেশে এখন কমে এসেছে। তবে বর্তমানে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনও অনেক বেশি রয়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত ৩০ দিনে সংগৃহীত নমুনায় ওমিক্রন ধরনে আক্রান্ত ৮৯.১ শতাংশ, আর ডেল্টা ধরন ১০.৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!