ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিপদে পাশে নেই পশ্চিমা মিত্ররা, একাই লড়তে হচ্ছে ইউক্রেনকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২২
বিপদে পাশে নেই পশ্চিমা মিত্ররা, একাই লড়তে হচ্ছে ইউক্রেনকে
ছবি: ভলোদমির জেলেনস্কি

রাশিয়াকে তাদের সামরিক হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি ইউক্রেইনকে সাহায্য করার জন্য ফের পশ্চিমা দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) কিয়েভের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি এ আবেদন জানান বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, “এই সকালে আমরা আমাদের দেশকে একাই রক্ষা করে চলেছি। গতকালের মতোই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে তা প্রত্যক্ষ করছে।

Advertisement

“গতকালের নিষেধাজ্ঞায় কি রাশিয়া প্রভাবিত হয়েছে? আমরা আমাদের আকাশে যে শব্দ শুনছি ও ভূমিতে যা দেখছি তাতে এটা যথেষ্ট নয়।”

জেলেনস্কি আরও প্রশ্ন তুলে বলেন, কে ইউক্রেনকে ন্যাটো সদস্যভুক্ত হবার নিশ্চয়তা দিতে পারবে? প্রত্যেকেই ভয় পাচ্ছে।

রাশিয়ার সৈন্যদল যুদ্ধাস্ত্রসহ রাজধানী কিয়েভে প্রবেশে করেছে, সেজন্য তিনি দেশের নাগরিকদের সতর্ক থেকে কারফিউ মানতে অনুরোধ করেছেন।

রাশিয়ার টাগের্ট লিস্টে প্রথমেই তিনি রয়েছেন জানিয়ে জেলেনস্কি বলেন, তিনি ও তার পরিবার এ অবস্থাতেও ইউক্রেনে থাকবেন।

তিনি আরও জানান, তারা (রাশিয়া) দেশের প্রধানকে হত্যার মাধ্যমে ইউক্রেনকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে চায়।

ইউক্রেনের শহরগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্কতার অংশ হিসেবে নাগরিকরা মাটির নিচে বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছে।

এদিকে, ইউক্রেন কতৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, রাশিয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। চেরনোবিল কিয়েভ থেকে ৮০ মাইল উত্তরে উত্তর ইউক্রেনে অবস্থিত।।

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সে সময় বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করত সাবেক সোভিয়েত ইউনিয়ন। ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে মৃত্যু হয় ৩১ জনের। এটিকে মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা বলে বিবেচনা করা হয়।

রাশিয়া তার হামলা অব্যাহত রাখলে এ ধরনের দুর্ঘটনা আবার ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরবর্তীতে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। রাশিয়া হামলার বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে আরআইএকে জানায়।

শুক্রবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের দ্বিতীয় দিন চলছে।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!