ভিতালি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন অনেককার। হেভিওয়েট শিরোপা লড়াইয়ে ১৫ জন বিশ্বসেরাকে কুপোকাত করেছেন ক্যারিয়ারে।
২০১১ সালে ভিতালি ও তার ছোট ভাই ভ্লাদিমির ক্লিৎসকো যুগল হিসেবে সবচেয়ে বেশি হেভিওয়েট শিরোপা জেতার রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান।
.png)
আরো পড়ুন>> যে কারণে ইউক্রেনকে নিয়ন্ত্রণে রাখতে মরিয়া রাশিয়া
রুশ সেনাদের আগ্রাসনে রাজধানী কিয়েভ আক্রান্ত হবার ভিতালি বলেছেন, ‘আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল। আমার কাছে আর কোনও উপায় নেই। আমাকে যুদ্ধ করতেই হবে।’
উল্লেখ্য বক্সিং ছেড়ে দেওয়ার পর ২০১৪ সাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রের দায়িত্ব পালন করছেন ভিতালি ক্লিৎসকো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার অন্য কোনো ভাবনা নেই। আমাকে এটা করতেই হবে। আমি লড়বোই।’ ভিতালি বলেন, ‘কিয়েভ বড় ঝুঁকিতে রয়েছে।
আরো পড়ুন>> রুশ সেনাবাহী বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করছে খোদ রাশিয়ানরাই। ইতিমধ্যেই রাজধানী মস্কোতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার মস্কোতে ‘নো ওয়ার’ স্লোগানে বিক্ষোভ করেন তারা। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বিক্ষোভের জেরে রাশিয়ার ৪৭টি শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৭০০ জনকে। রাশিয়ার জাতীয় দলের ফুটবলার ফেদর স্মলভ ইনস্টাগ্রামে ইউক্রেনের জাতীয় পতাকার ইমোজি দিয়ে লিখেছেন, ‘যুদ্ধ নয়!!!’ রাশিয়ান টেনিস সুপারস্টার আন্দ্রে রুভলেভ দুবাই ওপেনের ফাইনালে ওঠার পর টিভি ক্যামেরায় বার্তা লিখে দেন, ‘নো ওয়ার প্লিজ।’
যুদ্ধের জেরে রুশ র্যাপ সঙ্গীত গায়ক অক্সিমরন সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোতে তার শো বাতিল করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনারা আমার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। রাশিয়ান মিসাইল ইউক্রেনে আঘাত হানবে, কিয়েভবাসী বেজমেন্টের নিচে লুকাবে, মানুষ মরবে আর আমি আপনাদের বিনোদন দেবো, তা হয় না।’
সূত্র: দ্য গার্ডিয়ান