ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুতিনকে বরখাস্ত করল আন্তর্জাতিক জুডো ফেডারেশন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২
পুতিনকে বরখাস্ত করল আন্তর্জাতিক জুডো ফেডারেশন
ছবি: সংগৃহীত

ইউক্রেনে হামলার ঘটনায় আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করেছে। 

রোববার বরখাস্ত করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন। সেই সঙ্গে আগামী ২০-২২ মে রাশিয়ার কাজানে যে জুডোর গ্র্যান্ড স্ল্যাম হওয়ার কথা ছিল তাও বাতিল করা হয়েছে।

৬৯ বছর বয়সী এই রাশিয়ান প্রেসিডেন্ট জুডোতে ব্ল্যাকবেল্টধারী। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সান্মানিক সভাপতির পাশাপাশি তিনি সংস্থার শুভেচ্ছাদূতও। এমনকি ‘জুডো: হিস্টরি, থিওরি, প্র্যাকটিস’ নামের একটি বইয়ের সহ-লেখকও তিনি।

Advertisement

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর ঘোষণা দেন পুতিন। এরপর থেকে দুই দেশের মধ্যে চলছে তুমুল লড়াই। রাশিয়ার হামলায় এর মধ্যে ইউক্রেনে মৃত্যুর সংখ্যা কয়েকশ ছাড়িয়ে গেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!