কিয়েভ এবং খারকিভ দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। খেরসান শহর ইতিমধ্যেই রুশ বাহিনীর দখলে চলে গেছে। কিন্তু রাজধানী কিয়েভ এবং খারকিভ শহরে যেমন চরম প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে রুশ বাহিনীকে, তেমনই দুই বন্দর শহর ওডেশা এবং মারিউপলও দখল করতে পারেনি তারা।
আরো পড়ুন: কত পারমাণবিক বোমা আছে রাশিয়ার হাতে?
.png)
স্থলপথে ওই দুই বন্দর শহরে ঢুকতে না পারায় এ বার জলপথে হামলা চালানোর পুরোদমে প্রস্তুতি নিয়ে ফেলেছে রাশিয়া।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্রিমিয়া থেকে ওডেশার দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারই ওই যুদ্ধজাহাজ থেকে বন্দর শহরে হামলা চালাতে পারে রুশ সেনারা।
ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেশা। ওই দেশের সবচেয়ে বড় বন্দর শহরও বটে। ইউক্রেনের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড এই শহর। সোভিয়েত আমলেও এই বন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।