ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা ভিসা ও মাস্টারকার্ডের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৯, ৬ মার্চ ২০২২
রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা ভিসা ও মাস্টারকার্ডের
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেমেন্ট জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ড দেশটির বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করেছে।

এক বিবৃতিতে মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নেটওয়ার্কের সঙ্গে আর রাশিয়ান কোনো ব্যাংকের সম্পর্ক থাকছে না। তদের ইস্যুকৃত কোনো কার্ড আর ব্যবহার করতে পারবেন না রাশিয়ানরা। সংস্থাটি আরও জানিয়েছে, তারা ইউক্রেন ইস্যুতে নিজ সরকারের অবরোধের সঙ্গে একমত পোষণ করেছে।

ভিসার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভিসার সিইও এবং চেয়ারম্যান আল কেলি বলেছেন ইউক্রেনে রাশিয়ার অপ্রীতিকর আক্রমণ এবং আমরা যে অগ্রহণযোগ্য ঘটনা প্রত্যক্ষ করেছি তার পরে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

Advertisement

২০২১ সালে মাস্টারকার্ডের নিট রাজস্বের ৪ শতাংশের মতো আসে রাশিয়া থেকে। একই সঙ্গে ইউক্রেনের ব্যবহারকারীদের কাছ মাস্টারকার্ডের নিট রাজস্ব আসে ২ শতাংশ।

আরো পড়ুন>> নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

এদিকে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সেবারব্যাংক ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, ভিসা ও মাস্টারকার্ড স্থগিত হলেও গ্রাহকদের ওপর তা প্রভাব ফেলতে পারবে না।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘রুশ ব্যাংকগুলো যেসব ভিসা ও মাস্টারকার্ড ইস্যু করেছে, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তা দিয়ে রাশিয়ার ভূখণ্ডে স্বাভাবিক কার্যক্রম চালানো যাবে।’

আরো পড়ুন>> নাগরিকত্ব প্রমাণের নোটিশ পেয়ে আত্মহত্যা করেছিল ছেলে, ১০ বছর পর একই নোটিশ মাকে

এক টেলিগ্রাম পোস্টে সেবারব্যাংক বলেছে, রুশ ভূখণ্ডে কার্যক্রম পরিচালনার জন্য এ কার্ডগুলো ব্যবহার করা যাবে। এ কার্ড দিয়ে নগদ অর্থ তোলা যাবে, ওই কার্ড নম্বর ব্যবহার করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যাবে এবং রুশ দোকানগুলোতে অনলাইনে কিংবা সরাসরি এ কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করা যাবে।

ব্যাংকটি আরও বলেছে, এই কার্ডগুলো দিয়ে রুশ ভূখণ্ডে কাজ চলবে। কারণ, রাশিয়ায় সব লেনদেন একটি জাতীয় ব্যবস্থার অধীন চলে। বিদেশি ব্যবস্থার ওপর নির্ভর করতে হয় না।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ সতর্ক করেছে, যে রুশ নাগরিকেরা বিদেশে আছেন, তাদের লেনদেনের জন্য বিকল্প ব্যবস্থা বেছে নিতে হবে। এদিকে মাস্টারকার্ড বলেছে, রাশিয়ায় নিয়োজিত প্রায় ২০০ কর্মীকে বেতন ও অন্য সুবিধা দিয়ে যাবে তারা।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!