ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বাংলায় লেখা হলো লন্ডনের রেলস্টেশনের নাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ১১ মার্চ ২০২২
বাংলায় লেখা হলো লন্ডনের রেলস্টেশনের নাম
ছবি: সংগৃহীত

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার একটি পাতাল রেলস্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরে শোভা পাচ্ছে। এটি যুক্তরাজ্যে বাংলায় রেলস্টেশনের নাম লেখার প্রথম ঘটনা।

বিভিন্ন তরফ থেকে দাবির পরিপ্রেক্ষিতে হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি (টিএফএল)। ১৮৭৬ সালে নির্মিত বর্তমানে আধুনিকায়ন করা লন্ডনের ব্যস্ততম এই স্টেশনটির নাম বাংলায় লেখার বিষয়টিকে অত্যন্ত গৌরবের ও ইতিহাস সৃষ্টিকারী অর্জন বলে মনে করছেন প্রবাসীরা। তারা বলছেন, বহু ভাষাভাষীর এই লন্ডনে স্টেশনে লাগানো বর্ণগুলো যুগ যুগ ধরে বাংলা ও বাঙালির শক্তি ও সামর্থ্যের জানান দেবে।

Advertisement

আরো পড়ুন>> পাথর ভেঙে বেরিয়ে পড়েছে হাজার বছরের বন্দি অশুভ আত্মা!

বাংলাদেশি কমিউনিটির এ অর্জনের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি এরা হলেন মেয়র অব লন্ডন সাদেক খান ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস ও গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উন্মেষ দেশাই উল্লেখযোগ্য। এছাড়াও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলররা এবং কমিউনিটির নেতারাসহ সবার প্রচেষ্টার ফলে স্টেশনের নাম বাংলায় লেখা সম্ভব হয়েছে।

এ সফলতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস লন্ডনের মেয়র, সকল কাউন্সিলর ও কমিউনিটির নেতদেরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!