ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের বাংকারে ২ বাংলাদেশি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩, ১৩ মার্চ ২০২২
ইউক্রেনের বাংকারে ২ বাংলাদেশি শিক্ষার্থী
ফাইল ফটো

যুদ্ধের কারণে ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর মারিউপোলের একটি বাংকারে আটকে আছেন বাংলাদেশের দুই শিক্ষার্থী। তাদের নাম মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান। 

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর কিছুদিন আগেই স্টুডেন্ট ভিসায় দেশটিতে যান তারা। আজোভ সাগরের উপকূলীয় এ শহরে এ দুই শিক্ষার্থী অবস্থান করছিলেন। 

সম্প্রতি এ শহরটিতেও আক্রমণ চালিয়েছে রাশিয়া। বাংকারে আটকে পড়া দোলনের ভগ্নীপতি পোল্যান্ড প্রবাসী মাসুদুর রহমান তুহিন জানান, শনিবার দোলনের সঙ্গে শেষ কথা হয়েছিল। সে সময় পাঁচ ঘণ্টার ‘হিউম্যান করিডর’ দেওয়া হয়েছিল। তখন দোলন ও মেহেদিসহ ৪০ জন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মাঝপথে ইউক্রেনের সেনারা তাদের গাড়ি ঘুরিয়ে দেয়, কারণ তখন রাশিয়া সেখানে বোমাবর্ষণ করছিল।

Advertisement

এরপর মারিউপোলে একটি বাংকারে দোলন ও মেহেদিসহ অন্যরা আশ্রয় নেন। সেখান থেকে ভগ্নীপতিকে ভয়েস মেসেজ পাঠান দোলন। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। 

আরো পড়ুন>>> ইউক্রেনে আরো ২০ কোটি ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এ বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, এরই মধ্যে ৯ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ দুই বাংলাদেশিকেও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তারপরও ‘লোকেশন’ ধরে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তারা হিউম্যান করিডরের জন্য অপেক্ষা করছেন বলেও জানান রাষ্ট্রদূত।

সরকারি পর্যায়ে আগেই যোগাযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে এখন তাদের উদ্ধারের চেষ্টা চলছে। রেডক্রসের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!