ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত বেড়ে ৩৫
পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩৪ জন।
রোববার (১৩ মার্চ) ইউক্রেনের স্থানীয় সময় ভোরে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কি ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, রুশ যুদ্ধবিমান থেকে ছোড়া ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
.png)
কর্তৃপক্ষ এর আগে এ ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।
আরো পড়ুন>> ইয়েমেনে যুদ্ধে দুই মাসে ৪৭ শিশু নিহত: ইউনিসেফ
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
সূত্র: সিএনএন