ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোলাইমানি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেয়ার চেষ্টা ইরানি তরুণীর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২২, ১৪ মার্চ ২০২২
সোলাইমানি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেয়ার চেষ্টা ইরানি তরুণীর!
ছবি: নিকা নিকাউবিন

ইরানের বিপ্লবী গার্ডসের এলিট ফোর্স কুদসের কমান্ডার কাসেম সোলাইমানিকে ২০২০ সালে ইরাকের বিমানবন্দরের কাছে এক মার্কিন ড্রোন হামলায় হত্যা করা হয়। এ ঘটনার পর শোক ও ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা ইরান। মার্কিন এই হামলার প্রতিশোধ নেয়ার শপথ নেয় তারা। এ ঘটনার দুই বছর পর এবার ভয়ানক ভাবে সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার চেষ্টা করেছে ইরানি-আমেরিকান এক তরুণী।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে রুম ডেটিংয়ে গিয়ে এক যুবককে ছুরিকাঘাত করেছেন ২১ বছর বয়সি নিকা নিকাউবিন নামের ওই তরুণী।

গত ৫ মার্চ যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সানসেট স্টেশন হোটেলে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ জানায়, নিকা নিকাউবিনের সঙ্গে ওই যুবকের প্রথমে ডেটিং অ্যাপে পরিচয় হয়। পরে তারা হেন্ডারসনের সানসেট স্টেশন হোটেলে সাক্ষাতে সম্মত হন এবং হোটেলের একটি রুম ভাড়া নেন।

আরো পড়ুন>> ক্রমেই ছোট হয়ে আসছে ‘বরফের মহাদেশ’ অ্যান্টার্কটিকা, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

এর পর তারা ওই রুমে ওঠেন। পরে দু’জন যখন আরও ঘনিষ্ট হচ্ছিলেন তখন ওই নারী যুবকের চোখ বেঁধে দেন। রুমের আলো নিভিয়ে দেন। এর কয়েক মিনিট পর ওই ব্যক্তির ঘাড়ের এক পাশে ব্যথা অনুভব করেন।

পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর ওই যুবক নিকাকে ধাক্কা মেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যান এবং জরুরি সেবা ৯১১ নম্বরে ফোন দেন। একই সময় নিকাও রুম থেকে দৌড়ে বের হন এবং হোটেলকর্মীদের বলেন, তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন।

পুলিশকে নিকা বলেন, তিনি প্রতিশোধ নিতে চান। বর্তমানে ছুরিকাঘাতপ্রাপ্ত ব্যক্তির অবস্থা কি তা জানা যায়নি।

পুলিশ ওই তরুণীকে আটক করেছে। অস্ত্র বহন এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শুনানির জন্য নিকাকে ২৪ মার্চ আদালতে তোলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!