সাল ২০২০। ভারতে তখন করোনার জেরে পুরোদমে লকডাউন চলছে। লকডাউন জারি হওয়ার ঠিক আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ভারতে ঘুরতে এসেছিলেন তরুণী আনা হোরোডেটস্কা। আনা মহামারির কারণে ভারতে আটকে পড়েছিলেন। সেই সময় তার সঙ্গে পরিচয় হয় দিল্লি হাই কোর্টের আইনজীবী অনুভব ভাসিনের। সেই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। আর এখান থেকে পরস্পরকে ভালোলাগার পর্ব শুরু। সেই ভালোলাগা ধীরে ধীরে ভালবাসার পর্যায়ে পৌঁছায়।
অনুভব জানিয়েছেন, আনার ভারতে ঘুরতে আসা এবং এখান থেকে ইউক্রেনে ফের চলে যাওয়ার মধ্যে যে সময়টুকু পেয়েছিলেন, সেই সময়ের মধ্যেই দুইজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক ও একটা সময়ে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। কয়েক দিন পর আনা দেশে ফিরে গেলেও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অভিনবের।
.png)
আরো পড়ুন: ইউক্রেন যুদ্ধে ১২ সাংবাদিক নিহত
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। একের পর এক শহর ছেড়ে ইউক্রেনীয়রা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করেন। তবে আনা পোলান্ড বা হাঙ্গেরিতে পালাননি। তিনি ভালবাসার মানুষকেই অনেক বেশি নিরাপদ মনে করেছেন। তাই হাজার হাজার কিলোমিটার পেরিয়ে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন থেকে দিল্লিতে আসেন আনা। প্রেমিকা বিমানবন্দরে পা রাখতেই আর দেরি না করে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন অনুভব।
তবে আনার এ দেশে আসাটা খুব একটা সহজ ছিল না বলে জানিয়েছেন অনুভব। কিয়েভ থেকে পালিয়ে প্রথমে লুভিভে যান আনা। সেখানে এক রাত কাটানোর পর বাসে করে স্লোভাকিয়া সীমান্তে পৌঁছন। সেখানে অনুভবের বন্ধুরা আনাকে পোল্যান্ডে পৌঁছতে সাহায্য করেন। পোল্যান্ডের ভারতীয় দূতাবাস থেকে ভিসার অনুমতি পাওয়ার পর ভারতে চলে আসেন আনা। দেশ ছেড়ে প্রেমিকা তার কাছে আসছে, অতএব আর দেরি নয়। আনাকে জীবনসঙ্গী বানিয়ে ফেলার পরিকল্পনা করেন অনুভব। আনা বিমানবন্দরে পৌঁছতেই তাকে বিয়ের প্রস্তাব দেন অনুভব। তিনি জানিয়েছেন, এক মাসের মধ্যে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে। বিয়ের পর এ দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন আনা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা